সৈয়দ সাখাওয়াৎ সংখ্যা প্রকাশের ঘোষণা দিল লিটলম্যাগ বিন্দু
বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন বিন্দু কবি সৈয়দ সাখাওয়াৎকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়েছে৷ গত ৮ আগস্ট কবির জন্মদিনে এ ঘোষণা দেয় বিন্দু৷ ২০০৬ সাল থেকে বাংলা ভাষার এই লিটলম্যাগটি সম্পাদনা করছেন কবি সাম্য রাইয়ান৷ ইতোপূর্বে প্রকাশিত উৎপলকুমার বসু সংখ্যা, মাসুমুল আলম সংখ্যা সহ অনেক সংখ্যাই বিদগ্ধ পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে৷ ম্যাগাজিনটির অফিসিয়াল ওয়েবসাইট www.bindumag.com এ প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, “একজন নিভৃতচারী কবি যখন মূলত লিটল ম্যাগাজিনকে আশ্রয় করে দীর্ঘদিন ধরে লিখেন, লিখে চলেন, কোনরকম পুরস্কার বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির তোয়াক্কা না করে, তখন একটি লিটল ম্যাগাজিনেরই দায় বর্তায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের৷ নিজ কাব্যগুণে বিশিষ্ট এই কবির কাব্যসত্তার অন্তর্জগত অবলোকন, উন্মোচন ও মূল্যায়নের ইচ্ছা থেকে ‘বিন্দু’র (অনলাইন সংস্করণ) বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে৷” ঘোষণায় সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতা সম্পর্কে বলা হয়েছে, “একদিকে আধুনিক মনন চিত্রকল্প, হতাশাবিধৃত সাম্প্রতিক কাল, অপরদিকে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশের প্রতি গভীর অনুরাগ ফুটে ওঠে সৈয়দ স...