Posts

Showing posts with the label শ্রদ্ধাঞ্জলি

একুশে পদক প্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

Image
জন্ম-১৫ ফেব্রুয়ারি ১৯১৬ সুনামগঞ্জ দিরাই উপজেলা ধল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান। সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার একমাত্র সঙ্গী। বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। শাহ আবদুল করিম বাংলার লোকজ সঙ্গীতের প্রবর্তক পুরুষ। ভাটি অঞ্চলের সুখ-দুঃখ ফুটিয়েছেন গানের কলিতে। জীবনের কথা- আগে কি সুন্দর দিন কাটাতাম। সুখ, দুঃখ- বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে। নদী, জল- ময়ূরপঙ্খী নাও প্রেম, বিচ্ছেদ, কূলহাড়া কলঙ্কিনী। অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গানের কথা লিখেছেন সুর করেছেন-গেয়েছেন দেড় সহস্রাধিক গান। ২০০১ সালে একুশে পদক ও সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করেন। গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ আব্দুল করিম সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত । গানকে পুষে অর্ধশতাব্দীরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এ জন্য মৌলবাদের নানা লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন, কাগমারী সম্মেলন, ভাষার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্ব...

প্রখ্যাত দোতারাশিল্পী, সুরকার ও লোক সঙ্গীত সংগ্রাহক কানাইলাল শীলের ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

Image
ভারত উপমহাদেশের প্রখ্যাত দোতারাশিল্পী এবং বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী ওস্তাদ কানাইলাল শীলের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করি পরম শ্রদ্ধায়। তাঁর কর্মময় জীবনের স্মৃতির প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। দোতারাশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন পল্লীসঙ্গীতের একজন বিশিষ্ট সুরকার এবং লোকসঙ্গীত সংগ্রাহক। ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের সাথে তাঁর সখ্যতা ছিলো। আব্বাসউদ্দীন আহমদ তাঁর সুরে কয়েকটি পল্লিগীতি পরিবেশন করেছেন। সঙ্গীতে বিশেষ অবদানের জন্যে এই সংগীত ব্যক্তিত্ব মরণোত্তর "একুশে পদকে' ভূষিত হয়েছেন। তাঁর সঙ্গীত শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন মরমী শিল্পী আবদুল আলীম, নীনা হামিদ, সরদার আলাউদ্দিন প্রমুখ । আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর দুই পুত্র অবিনাশ শীল এবং আশুতোষ শীল প্রখ্যাত দোতোরাশিল্পী। এই গুণীর নাতি অরূপ কুমার শীলও বাংলাদেশ বেতার, ঢাকায় দোতোরা শিল্পী হিসেবে কর্মরত আছে। তথ্যসূত্র- একেএম মোস্তাফিজুর রহমান