Posts

Showing posts with the label চারু প্রোডাকশন

চারু প্রোডাকশনের পণ্য পৌঁছে গেল আমেরিকায়!

Image
চারু প্রোডাকশনের পণ্য পৌঁছে গেল আমেরিকায়! করোনা মহামারী চলাকালীন ২০২০ এর ডিসেম্বরে শীতের চাদরে কবিতার পংক্তি সাজিয়ে কুড়িগ্রামে অনানুষ্ঠানিকভাবে ছোট্ট করে যাত্রা শুরু হয়েছিলো চারু প্রোডাকশনের৷ কিন্তু ক্রেতাদের ভালোবাসা ছিলো অপরিসীম৷ স্বল্প সময়ে শীতের চাদর ব্যাপক সাড়া ফেলেছিলো৷ তারপর একে একে হ্যান্ড পেইন্ট থ্রি পিস, ফতুয়া, কুর্তি, শাড়ি, শিশুদের পোশাকেও চারু প্রোডাকশনের পরিসর বৃদ্ধি পায়৷ ক্রেতাদের বর্ধিত চাহিদার সাথে তাল মিলিয়ে চারুর পরিসরও বৃদ্ধি পেতে থাকে৷ চারু প্রোডাকশন পৌঁছতে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায়৷ এরই ধারাবাহিকতায় চারুর পণ্য পৌঁছে গেল সুদূর আমেরিকায়৷ চারু প্রোডাকশনের উদ্যোক্তা ফিরোজ সরকার বলেন, “১ অক্টোবর রাত তিনটের দিকে চারু প্রোডাকশনের ফেসবুক পেজে কল দিয়ে কথা বলতে চাইলেন। এরপর প্রায় ৪০ মিনিটের কথোপকথন হলো চারুর পণ্য বিষয়ে। বিস্তারিত আলোচনার পর পাঁচটি পাঞ্জাবি ও দুইটি শাড়ির অর্ডার কনফার্ম হলো ৬ অক্টোবর (২০২১)৷ সময়টাও পক্ষে ছিলনা কারন আমি ছিলাম কিছুটা অসুস্থ৷ একদিকে পুজো উপলক্ষে শাড়ি/পাঞ্জাবীর কাজ করতে হচ্ছে, অপরদিকে আমেরিকার নতুন অর্ডার! প্রথমবার চারুর পণ্য দেশের সীম...