বাউলশিল্পী শারমিনকে বাঁচাতে এগিয়ে আসুন
হাটে, মাঠে গান গেয়ে টাকা তুলে মা কে বাঁচিয়েছিলেন আজ সে নিজেই মৃত্যুশয্যায়! আমি বিশ্বাস করি শারমিনের গান সকলের হৃদয় দাগাইতে পেরেছে তার অসাধারণ গায়কী ও দরদমাখা কন্ঠে। "আমি আপন কইয়া সব দিছি তোমারে" শারমিনের গান শুনে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘ফের জন্ম নিলে তোর গর্বেই জন্ম নেবো। আজ থেকে তুই আমার মা।’ প্রায় ষাট হাজার প্রতিযোগী এড়িয়ে ২০১৬ সালে আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানে প্রথম হন শারমিন। অথচ, আজ আঁধারে প্রদীপ নি-ভু-নি-ভু জ্বলছে। শৈশবের শুরুতেই থালা হাতে গান গেয়েছিলেন, ছোট্ট শারমিন স্কুল, হাটবাজার, রাস্তাঘাটে গান গেয়ে টাকা তুলে অসুস্থ মাকে বাঁচিয়েছিল। আজ শারমিনের মা মানুষের কাছে ভিক্ষা চাইছেন মেয়েকে বাঁচাতে ভাগ্য কি নির্মমতার! সুখের দেখা পেয়েও শারমিন দুঃখের সাগরে ভাসছে। জীবন-মরণের সন্ধিক্ষণে তরুণ বাউলশিল্পী। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছে।গত দুই সপ্তাহ হতে চলছে অবস্থার কোনো উন্নতি হয়নি এখনও। রক্তের সেল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। রক্তের উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে ক্রমশই। ‘গ্রেভস ডিজিজ’ (থাইরয়েড সংশ্লিষ্ট জটিল রোগ) এ ভুগছে শারমি...