Posts

Showing posts with the label উদ্যোক্তা

"আমি চাকরী করবো না, চাকরী দিবো"

Image
অভিজাত পরিবারে জন্ম নেয়া মেয়েটির উদ্যোক্তা হবার স্বপ্ন ঘুড়ি উড়িয়েছেন অপার আকাশে। যদিও পুরো আকাশ ছিলো কালো মেঘের দখলে। একে একে পরিবারের অনেকেই যখন দেশের বাহিরে চলে যায়। তখন তার মনের অবস্থা কেমন যাচ্ছিলো জানার বা বোঝার মানুষগুলোই কাছে ছিলো না বরং তারও যাওয়া ফরজ হয়ে উঠে। কিন্তু না, তার দেশ, মাটি ও জন্মভিটা কুড়িগ্রাম ছাড়লেন না। নদীরঙিন মায়ের কোল আঁকড়ে ধরে শৈশব, কৌশরের দায় এড়াতে না পেরে থেকে গেলেন। আবিষ্কার করলেন নিজেকে। ভাবলেন নারী হয়ে নারীদের কর্ম মুখি করা উপায় কি? নারীদের নিজ দেশে, নিজ জন্ম ভিটায় স্বাবলম্বী করার কর্মপরিকল্পনা আবিষ্কার করলেন। ২০০২ সালে গড়ে তোলেন প্রথম বিউটি পার্লার বরের অমতে কোমলপ্রাণ ছটপট করছিলো। ভালো লাগছিলো না কোনো কিছুই—এমন দেখে শশুরের সহযোগিতায় আপন ঘরের ড্রেসিং টেবিল দিয়ে কুড়িগ্রামে একমাত্র বিউটি পার্লার 'নন্দিনী' প্রতিষ্ঠা করেন জুলিয়া ইয়াসমিন রত্না। শিখিয়েন (ট্রেনিং) করিয়েছেন। প্রতিষ্ঠান ও গড়ে দিয়েছেন অনেককে। এখন তারা সকলেই সফল উদ্যোক্তা (বিউটিশিয়ান)। এরপর ২০০৬ এ স্বাদ কনফেকশনারী। ২০১৬ 'ইষ্টিকুটুম' রেস্টুরেন্ট এরপর গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে ...

প্রকাশিত হচ্ছে সাম্য রাইয়ানের কবিতার বই ‘লিখিত রাত্রি’

Image
‘এই মাঝরাতে ক্যান তুমি দূরের পাখি হৈলা কও?’, লিখেছিলেন কবি, লেখক ও সম্পাদক সাম্য রাইয়ান। তার নতুন বই ‘লিখিত রাত্রি’ (২০২২)। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ কবিতার এই বইটি প্রকাশ করবে ঘাসফুল প্রকাশনী। লোকাল ট্রেনের জার্নাল  সাম্য রাইয়ান প্রচ্ছদ : রাজিব দত্ত ৫৫টি কবিতা নিয়ে ‘লিখিত রাত্রি’ আসছে পাঠকের কাছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইটি থাকবে ঘাসফুল প্রকাশনীর স্টলে৷ চোখের ভেতরে হার্মিং বার্ড সাম্য রাইয়ান প্রচ্ছদ : শামীম আরেফীন লেখক জানালেন, ‘লিখিত রাত্রি’ বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। ২০১৫ সালের জুন ও জুলাই মাসে পঞ্চান্ন পর্বের এই সিরিজটি রচিত হয়েছিলো। মার্কস যদি জানতেন সাম্য রাইয়ান প্রচ্ছদ: রাজিব দত্ত এতে উঠে এসেছে রাত্রির নানা রূপময় চিত্র৷ রাতের পথঘাট থেকে শুরু করে রাতের আকাশ, চাঁদ, নাইটগার্ড, বেশ্যা, পথচারী, ট্রাকড্রাইভার, কুকুর কোনো কিছুই কবির চোখ এড়ায়নি৷ রাত্রির সাথে প্রাণ-প্রকৃতির সম্পর্ক, সম্পর্কের জটিল স্তর সকল কিছু উঠে এসেছে এই সিরিজ কবিতায়৷ পঞ্চান্ন পর্বের কবিতায় পঞ্চান্ন রকম বর্ণনা রয়েছে রাতের৷ সাম্য রাইয়ানের জন্ম কুড়িগ্রামে। বেড়ে ওঠাও সেখানেই। তিনি লেখ...

উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের আয়োজনে গত ২৩ অক্টোবর ২০২১ জয়ী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়

Image
আমরা নারী, আমরা পারি উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের আয়োজনে গত ২৩ অক্টোবর ২০২১ জয়ী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার, সিল্কক গ্লোবাল এর প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, উই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

করোনায় চাকরি হারিয়ে সফল উদ্যোক্তা হলেন তারা

Image
  করোনায় চাকরি হারিয়ে সফল উদ্যোক্তা হলেন তারা রিনা আকতার তুলি, যুগান্তর পত্রিকা মহামারি করোনাভাইরাস পুরো পৃথিবীকেই ওলটপালট করে দিয়েছে। কেউ যা ভাবতে পারেনি, গত এক বছরে বিশ্বে তাই হয়েছে। করোনাভাইরাসের কারণে একের পর এক লকডাউন দিতে বাধ্য হয়েছে বিভিন্ন দেশ। এর ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও। ফল যা হওয়ার তাই হয়েছে। টানা লকডাউনে বন্ধ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ মানুষের আয়-রোজগারের পথ। বেকার হতে হয়েছে বহু মানুষকে। বেঁচে থাকা নিয়ে চিন্তায় মানুষের ঘুম হারাম। তবে এমন অব্স্থার মধ্যেও বেঁচে থাকার সংগ্রামে সফল হয়েছেন অনেকে। বেকারত্বের অভিশাপ মোচনে ঘুরে দাঁড়িয়েছেন, হয়েছেন উদ্যোক্তা। শুধু নিজেরই নয়, অন্যদেরও বাঁচার পথ দেখিয়েছেন। করোনার এই কঠিন সময়ে চাকরি বা আয়-রোজগারের পথ হারিয়ে উদ্যোক্তা হয়েছেন- এমন ৪ জন একান্ত আলাপে যুগান্তরকে জানিয়েছেন করোনার এ সময়ে কঠিন পথচলা এবং তাদের স্বপ্ন ও সফলতার কথা। জয়ন্ত বাড়ৈ করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে সরকার দেশে লকডাউন দিতে বাধ্য হয়। তখন জয়ন্ত বাড়ৈ একটি কোম্পানিতে ভ্রমণ বিষয়ক কাজ করতেন। লকডাউনের কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন...