Posts

Showing posts with the label অমর একুশে বইমেলা

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’

Image
  “সব বৃক্ষ মহোদয় হয় না বিষবৃক্ষও হয়!   আপন রন্ধ্রে অক্সিজেন শুষে, যাপিত পরিপার্শ্বে দৃষ্টির অন্তরালে ফণা তোলে। জিগাতে না ফোটে ফুল, না ঝোলে ফল   আরও বনষ্পতি হয়।  তথাপি অবিরাম নত-শিরে শ্রদ্ধা তোমায়, চিরায়ত স্বভাবে ছায়া তো দাও।” মোকলেছুর রহমানের জন্ম কুড়িগ্রামে৷ কবিতা তার অন্তরমহলের খড়কুটো। কবিতার জলহাওয়ায় তার অনিঃশেষ পথচলা এক যুগ ছাড়িয়েছে৷ অতঃপর কবি উদ্যোগী হলেন প্রথম কবিতার বই প্রকাশে৷ তার কবিতার জগৎ অন্তর্জগতের মনোবেদনা নিসৃত আলো আঁধারের সম্মিলন। কবি সম্পাদনা করেন ‘শ্বেতপত্র’ নামীয় লিটল ম্যাগাজিন৷ সব বৃক্ষ মহোদয় হয় না প্রথম কবিতার বই লেখক: মোকলেছুর রহমান প্রচ্ছদ: রাজীব দত্ত দাম: ১৯৫ টাকা প্রকাশক: ঘাসফুল, ঢাকা

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’

Image
  "মৃত্যু আতংকে রাজধানীতে বন্ধ হয়ে আছে বিয়ে। বাসর রাতে মারা যাচ্ছে বর এবং মানসিক ভারসাম্য হারাচ্ছে কনে। আজ সকালে বনানী দুই নাম্বার রোডের একটি বাড়িতে একই রকমভাবে মিললো আরো একজন বরের লাশ। জানা গেছে, পরিবারটি তাদের নিকট আত্মীয় স্বজন এবং কিছু কাছের বন্ধু বান্ধব নিয়ে গতকাল রাতেই চুপিসারে বিয়ের আয়োজন সম্পন্ন করে। এই নিয়ে গত ৩ মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় একই ভাবে ১৭ টি মৃত্যু ঘটলেও এর কোনো ব্যাখা পাওয়া যায়নি। এসব কেবলি সাধারণ মৃত্যু নাকি হত্যা! অস্পষ্ট রয়ে গেছে বিষয়। তদন্তের দায়িত্ব হস্তান্তরের ৩ মাস পার হলেও এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কিছুই বলতে পারছে না পিবিআই। তাই দিন দিন জনমনে আতংক বেড়েই চলেছে। যেখানে বিয়েকে জীবনের নতুন শুরু বলা হতো সেখানে বিয়েই এখন প্রাণঘাতি হয়ে দাঁড়িয়েছে। ১৭ টি মৃত্যুর ৯ টিই ঘটেছে গত ২৫ দিনে। এই অবস্থায় রাজধানীর পাশাপাশি আতংকিত হয়ে পড়েছে সারাদেশের মানুষ। ঘটনার সঠিক তদন্ত হয়ে কবে রহস্য উদঘাটন হবে, এমন প্রশ্ন ঘুরছে সবার মনে। আর এইসব রহস্য উদঘাটন করতে হলে পড়তে হবে নিমগ্ন দুপুরে ৬ষ্ট বই, সুপারন্যাচারাল মার্ডার মিস্ট্রি, হোয়াইট ম্যাজিক-লাইফ অব ডেথ।  বইটির প্রি- অর্ড...

ভ্রূণের আর্তচিৎকার' কবি কুসুম তাহেরার তৃতীয় কাব্যগ্রন্থ

Image
  ভ্রূণের আর্তচিৎকার' কবি কুসুম তাহেরার তৃতীয় কাব্যগ্রন্থ৷ যেখানে তিনি জোৎস্নামায়ায় ভেজা দাঁড়কাক হয়ে লিখে চলেছেন আজন্ম অপেক্ষার কবিতা। বিষের পেয়ালায় আত্মাহুতি দিয়েছেন পরিযায়ী সন্ধ্যায়৷ তিনি কবি। শব্দের বাহনে করে তিনি প্রবেশ করেন তৃষ্ণার্তদের হৃদয়ে। অবলোকন করেন তাদের আর্তি। উম্মাদনায় রুগ্ন ঘাসগুলোর ভেতর খুঁজে চলেন ভবিষ্যৎ সবুজ অর্থময় দিনান্তের। তিনি স্বপ্নদ্রষ্টা। মানুষকে স্বপ্ন দেখানোই তার কাজ। আর তাই উপেক্ষিত মায়ায়, ক্ষয়ে যাওয়া প্রেমেও তিনি সত্যিকারের সূর্য উদিত হওয়ার স্বপ্ন দেখেন৷ স্বপ্ন দেখেন, কামস্রোতে ইতিহাস সঞ্চারিত হবে মৌমাছির মৌবনে। কবি কুসুম তাহেরার বিশেষত্ব হল তিনি শব্দে কম্পন ধরিয়ে দিতে পারেন। শব্দের পারস্পরিক বিন্যাসে তরঙ্গ সৃষ্টি করতে পারেন। সেই তরঙ্গের ঠেউ কখনো পাঠকের হৃদয়ে এসে আছড়ে পড়ে। কখনো বা স্রোতস্বিনীর মতো বয়ে বয়ে চলে৷ কবি কুসুম তাহেরার এই কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই সৃষ্টির ব্যাথা, সৃষ্টি উম্মাদনা, এমনকি সৃষ্টির ধ্বংস। আর তাই তাকে বলতে হয়— শুকনো জমিতে মৃত শুক্রাণুরা মিছিল করুক। এবং তিনি উপমা হিসাবে গ্রহণ করেছেন প্রকৃতি। কেননা তিনি জানেন, মানুষ প্রকৃতি। এবং প...

সাম্য রাইয়ানের নতুন কবিতার বই ‘হালকা রোদের দুপুর’

Image
সমকালীন বাংলা কবিতায় সাম্য রাইয়ান এমনই এক কবি যিনি তাঁর প্রতিটি কবিতার বইয়ে নিজেকে নবরূপে নির্মাণ করেন৷ নিজেকে ভাঙেন, গড়েন; গড়ে তোলেন এক নতুন জগৎ৷ এবারও তার ব্যতিক্রম নয়৷  অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশ হচ্ছে কবি সাম্য রাইয়ানের চল্লিশটি টানাগদ্য কবিতার সিরিজ ‘হালকা রোদের দুপুর’; যেখানে তিনি আনত স্বরে নির্মাণ করেছেন অভিনব চিত্রকল্প৷ আশ্চর্য তাঁর উপমা৷ এ বই পাঠককে নতুন কবিতার স্বাদ দেবে নিশ্চিত৷ বইটি প্রসঙ্গে কবি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “নিজেকে বিনির্মাণের এক চেষ্টা হিসেবে দেখা যেতে পারে এ বই৷ আগের সকল ফর্ম, যেভাবে আমি লিখেছি; তা থেকে বেরিয়ে— নতুন অবয়ব— রোদের পোশাক ধারণ! হয়তো নতুন লাগবে এই সাম্যকে; লাগতে পারে৷ আবার মনে হতে পারে কিছুই হয়নি এসব, কী লিখেছে ছাইপাশ— এক্কেরে যা তা; যেমন মনে হয় হয়তো অনেকেরই, বারবার!” রোচিষ্ণু সান্যালের প্রচ্ছদে ২০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী৷ বইমেলার প্রথম দিন থেকেই ঘাসফুলের স্টলে পাওয়া যাবে৷

ফাতেমা ইরাজ'র কাব্যগ্রন্থ 'বন্যপ্রেম'

Image
ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগে। যা পেয়েছি সেটা কবিতার মধ্যে দিয়ে লিখে রাখতে ভালো লাগতো, যা পাইনি সেটা কবিতার মধ্য দিয়ে পেতে ভালো লাগতো । যেমন মায়ের স্নেহ পাইনি আমি। কিন্তু কবিতার মধ্য দিয়ে উপলব্ধি করতাম মা এভাবে আদর করে,এভাবে বকে,ওভাবে খাইয়ে দেয় ইত্যাদি। আর এভাবেই খুব ছোটবেলায় লেখার শুরু আমার। দিন দিন বাড়তে থাকে লেখার ঝোঁক। দিন দিন বড় হতে থাকলাম আর লেখার ঝোঁকও বাড়তে লাগলো ২০১৯ সালে আমার প্রথম কাব্যগ্রন্থ "নিঃশব্দ জবাব "আসে।  এরপর হুট করেই লিখে ফেললাম দুটো গান। দিন দিন উপলব্ধি করতে লাগলাম আমি বেশ রোমান্টিক স্বভাবের মেয়ে। তাই এবছর অর্থাৎ ২০২৩ সালে অমর একুশে বইমেলায় নিয়ে এলাম এক ঝুড়ি রোমান্টিক কবিতার সমন্বয়ে "বন্যপ্রেম "  বইয়ের নাম : বন্যপ্রেম বইটা প্রকাশ হচ্ছে প্রিয় বাংলা প্রকাশনী থেকে। চার ফর্মার বই এটা। মোট ৬০টি কবিতা রয়েছে।  বইয়ের মুদ্রিত মূল্য -২০০টাকা অফার মূল্য -১৫০টাকা প্রি-অর্ডার করতে যোগাযোগ করুন ফাতেমা ইরাজ–https://www.facebook.com/profile.php?id=100004742865135&mibextid=ZbWKwL

রাহাত ইবনে মাহবুবের কবিতার বই ‘মৃত্যুবর্তী পৃথিবীর উপকথা’

Image
আখেরি ওয়াক্তে দীর্ঘ রাতজাগা পাপী প্রাণের নিরীহ অশ্রুর প্রতিটা ফোঁটা জমে হয় সমালোচিত লবন। বিরাট বটগাছে হেলান দিয়ে মৃত্যুবর্তী পৃথিবী ভাবে আদম- চাষের সকল প্রচ্ছন্ন ইতিকথা। আমরা ভাবি পৃথিবী মরলে তার জানাজা পড়াবে কে!? তার কবর হবে কোথায়!? বই : মৃত্যুবর্তী পৃথিবীর উপকথা কবি : রাহাত ইবনে মাহবুব ধরন : কবিতা প্রচ্ছদ : রাজু আহমেদ প্রকাশক : পথিকৃৎ প্রকাশনী প্রথম প্রকাশ : জানুয়ারি, ২০২২

অনিন্দ্য আউয়ালের কবিতার বই ‘সোনালি ছনের বাড়ি’

Image
স্কুল জীবন থেকেই সাহিত্য চর্চায় হাতেখড়ি। পরবর্তীতে তরুণ লেখক ফোরাম, কুড়িগ্রামে যুক্ত হয়ে সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়। সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে পরবর্তীতে বাঙলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করি। তরুণ লেখক ফোরামে থাকা অবস্থায় বিভিন্ন লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প লিখতে থাকি। পরবর্তীতে চাকুরি সূত্রে দেশের অধিকাংশ জেলায় ঘুরে ফিরে মানুষের জীবন দেখেছি। সেই সব খেটে খাওয়া মানুষের জীবনের চিত্র পরবর্তী সময়গুলোতে আমার লেখার প্রধান উপজীব্য হয়ে ওঠে। দীর্ঘদিন যাবত লিখলেও বই প্রকাশের ব্যাপারে আমার কখনো কোন আগ্রহ ছিল না। কবি খ্যাতি আমার কাম্য নয় মানুষ হিসেবে মানুষের জন্য লিখে যেতে চাই। শুধু সাহিত্য লিখলেই চলবে না,সাহিত্য করতেও হবে। কবিতা, গল্প লিখেই লেখকের কাজ শেষ হয়ে যায় না। সমাজ, রাষ্ট্রের নিকট লেখকের দায়বদ্ধতা আছে। ‘সোনালি ছনের বাড়ি’ আমার প্রথম কাব্যগ্রন্হ। বই প্রকাশের সময় টা অনেক দীর্ঘ হলেও আমার মনে কোন আফসোস বা অনুশোচনা নেই। আমার মনে হয়েছে, এখন আমার উপযুক্ত সময়। ‘সোনালি ছনের বাড়ি’র কবিতাগুলো পাঠ করলে পাঠক সহজেই বুঝবেন এই অপেক্ষা টা কেন দীর্ঘ করেছি। সমাজের নিম্নস্তরের মানুষের জীব...

নিমগ্ন দুপুরের উপন্যাস "দ্য ব্ল্যাক মুন"

Image
কলেজ জীবনে অনেক ছোটগল্প লিখেছি। যা ছাপা হয়েছিলো জাতীয় দৈনিকসহ বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে। এরপর পড়াশোনার চাপ নিয়ে আর গল্প লেখা হয়ে ওঠেনি। কিন্তু সাহিত্য আমি আমৃত্যু ছাড়তে পারবো না জেনেই সাহিত্যের সাথে থাকার জন্য বেছে নিয়েছিলাম কবিতার আশ্রয়। তাইতো লোকে এখন আমায় কবি বলে ডাকে!  তবুও এতগুলো বছরে ভেতরে জমেছে যে ধারাবাহিক কথন, তার ডাক আমি আর উপেক্ষা করতে পারিনি বলেই পাঠকের সমীপে হাজির হয়েছি আমার সম্পূর্ণ মৌলিক অতিপ্রাকৃত রহস্য উপন্যাস "দ্য ব্ল্যাক মুন" নিয়ে। এই উপন্যাসটি সব বয়সী পাঠকের ভালো লাগবে বলে আমি বিশ্বাসী। আমরা মানুষ শরীরী কাঠামোর ভেতর যেখানে নিজেরাই বয়ে চলেছি অতিজাগতিক সত্তা, সেখানে বাস্তবতার ভেতরের অন্তর্নিহিত অতিজাগতিক এই উপাখ্যান পাঠকের চিন্তার জগৎ কে আলোড়িত করবে আশা রাখি। বইটির সঠিক মূল্যায়ন কেবল পাঠক'ই করতে পারবে। তাই পাঠকদের কাছ থেকে আমি তাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো। ধরণ: অতিপ্রাকৃত রহস্য উপন্যাস প্রকাশক: শিখা প্রকাশনী প্রচ্ছদ: আইয়ুব আল আমিন প্রি-অর্ডার: জানুয়ারী ২০২২ এর মাঝামাঝি।

‘লেখকের কথা’ অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন লেখক

Image
আসন্ন বইমেলা ২০২২ কে কেন্দ্র করে শুরু হচ্ছে লাইভ অনুষ্ঠান ‘লেখকের কথা’৷ চারুর ফেসবুক পেজে পাঠকের মুখোমুখি হবেন লেখক৷ পহেলা জানুয়ারি থেকেই এ আয়োজন শুরু হবে বলে জানা গেছে৷ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চারু'র (CHARU) কর্ণধার ফিরোজ সরকার বলেন, “বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়, কিন্তু যথাযথ প্রচারের অভাবে অনেক গুরুত্বপূর্ণ বই পাঠকের নজরে আসে না৷ আমরা চাই পাঠক বই সম্পর্কে জানুক৷” তিনি আরো বলেন, “লেখক ও পাঠকের সরাসরি সংযোগ তৈরি করবে আমাদের এ আয়োজন৷ এর মাধ্যমে লেখক তার বইকে পাঠকের সামনে তুলে ধরতে পারবেন এবং পাঠকও তৎক্ষণাৎ প্রশ্ন করতে পারবেন৷”  এ আয়োজনের সহযোগিতায় আছে আরেকটি প্রতিষ্ঠান ‘কাগজের নৌকা’৷ জানুয়ারি ও ফেব্রুয়ারি পুরো দুই মাস বিভিন্ন লেখককে নিয়ে এ আয়োজন বিনামূল্যে প্রদর্শিত হবে চারু ও কাগজের নৌকার ফেসবুক পেজে। চারুর লিংকঃ https://www.facebook.com/charu.ferose/ কাগজের নৌকা লিংকঃ https://www.facebook.com/The.factory.of.Creativity/

প্রকাশিত হচ্ছে সাম্য রাইয়ানের কবিতার বই ‘লিখিত রাত্রি’

Image
‘এই মাঝরাতে ক্যান তুমি দূরের পাখি হৈলা কও?’, লিখেছিলেন কবি, লেখক ও সম্পাদক সাম্য রাইয়ান। তার নতুন বই ‘লিখিত রাত্রি’ (২০২২)। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ কবিতার এই বইটি প্রকাশ করবে ঘাসফুল প্রকাশনী। লোকাল ট্রেনের জার্নাল  সাম্য রাইয়ান প্রচ্ছদ : রাজিব দত্ত ৫৫টি কবিতা নিয়ে ‘লিখিত রাত্রি’ আসছে পাঠকের কাছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইটি থাকবে ঘাসফুল প্রকাশনীর স্টলে৷ চোখের ভেতরে হার্মিং বার্ড সাম্য রাইয়ান প্রচ্ছদ : শামীম আরেফীন লেখক জানালেন, ‘লিখিত রাত্রি’ বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। ২০১৫ সালের জুন ও জুলাই মাসে পঞ্চান্ন পর্বের এই সিরিজটি রচিত হয়েছিলো। মার্কস যদি জানতেন সাম্য রাইয়ান প্রচ্ছদ: রাজিব দত্ত এতে উঠে এসেছে রাত্রির নানা রূপময় চিত্র৷ রাতের পথঘাট থেকে শুরু করে রাতের আকাশ, চাঁদ, নাইটগার্ড, বেশ্যা, পথচারী, ট্রাকড্রাইভার, কুকুর কোনো কিছুই কবির চোখ এড়ায়নি৷ রাত্রির সাথে প্রাণ-প্রকৃতির সম্পর্ক, সম্পর্কের জটিল স্তর সকল কিছু উঠে এসেছে এই সিরিজ কবিতায়৷ পঞ্চান্ন পর্বের কবিতায় পঞ্চান্ন রকম বর্ণনা রয়েছে রাতের৷ সাম্য রাইয়ানের জন্ম কুড়িগ্রামে। বেড়ে ওঠাও সেখানেই। তিনি লেখ...

নোমান প্রধান প্রণীত জীবন ঘনিষ্ঠ উপন্যাস 'নগর নদীর ঢেউ'

Image
অবানিজ্যিক গ্রন্থ প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশনা থেকে ২০২১ সালের নভেম্বরের পহেলা সপ্তাহে প্রকাশিত হয়েছে জীবন ঘনিষ্ঠ উপন্যাস 'নগর নদীর ঢেউ' উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের আকাঙ্ক্ষা, অনুভূতি ও উপলব্ধিকে চিত্রায়িত করার প্রয়াস রয়েছে। এই উপন্যাসটি কেবল লেখক সুলভ মস্তিষ্ক প্রসূত সন্তান নয়, হৃদয় থেকে সমাজ ও জীবনকে উপলব্ধির প্রতিচ্ছবিও। এমনটাই জানলাম লেখকের হৃদয় থেকে সমাজ ও জীবনের উপলব্ধি। লেখকের পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থ 'শ্রেষ্ঠাংশে' (২০১৯) ও গদ্য গ্রন্থ 'বহুরুপী মৃত্যু' (২০২১)। 'নগর নদীর ঢেউ' গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সময়ের গুনী শিল্পী রাজীব দত্ত। ভূমিকা লিখেছেন কবি ও সম্পাদক তুষার অপু। বইটির গায়ের মূল্য ২১০/- প্রকাশনা থেকে ২৫% ছাড়ে ১৫৮/- টাকায় পেতে পারেন।

হোসেন রওশনের কবিতার বই ‘অন্ধ ফিলোসফারের কান'

Image
'প্রথম বই, স্বভাবতই একটা আলাদা কাজ করে। আমার খানিকটা দ্বীধা, লজ্জাও। প্রথম দাঁড়ি কামালে যেরকম একটা ফিল আসে আর্কি। যারা বিবিধ সময়ে আমার প্রশংসা করে এসেছেন কবিতা পড়ে, তাদের কথা ভাবলে অন্য রকম আনন্দ হচ্ছে। আবার যারা কোনোদিন আমার নাম শোনেন নাই, কবিতা পড়েন নাই ওদের হাতে এই বইটা গেলে কেমন হবে! এটা ভাবলে লজ্জাই লাগতেছে আর্কি। আমি আহামরি কিছু লিখি নাই বা যে কবিতা আমি লিখবো বলে কবিতা লিখতে আসছি সেটা এখনো লিখতে পারি নাই বলে আমার ধারনা। বাকিটা পাঠক ঠিক করবেন এইসব কবিতা নাকি কেবলি কবিতার নাম করে আমার যাপন লিখে গেছি' লিখেছিলেন তরুন কবি ও লেখক হোসেন রওশন। তার নতুন বই 'অন্ধ ফিলোসফারের কান' (২০২২)। কবিতার এই বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনী। ৪৪ টি কবিতা নিয়ে 'অন্ধ ফিলোসফারের কান' আসছে পাঠকের কাছে। নভেম্বরে আসছে। লেখক জানালেন,'অন্ধ ফিলোসফারের কান' বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। বইয়ের নাম- অন্ধ ফিলোসফারের কান। ধরণ- কবিতা। তিন ফর্মা মোট কবিতা ৪৪ টি প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশকাল নভেম্বর ২০২১ গায়ের মূল্য ২০০ প্রি অর্ডার মূল্য ৩০% ছাড় এ ১৪০