Posts

Showing posts with the label অনুষ্ঠান

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

Image
  ছবির কবি: মিশু লিটল ম্যাগাজিন ‘বিন্দু’র উদ্যোগে কথাসাহিত্যিক সুবিমল মিশ্র, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত ও কবি শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷ গত ৭ই এপ্রিল বিকেল পাঁচটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷ সদ্য প্রয়াত তিন সাহিত্যিক ও ঐদিন প্রয়াত প্রবীর ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়৷ বিন্দু’র সম্পাদক কবি সাম্য রাইয়ানের সঞ্চালনায় এসময় তিন সাহিত্যিকের সাহিত্যকর্ম ও দর্শন বিষয়ে আলোচনা করেন কবি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, তীব্র কুড়িগ্রাম সাহিত্যপত্রের সম্পাদক সুশান্ত বর্মণ, ড্যাস ও মেঠোজন সম্পাদক ইউসুফ আলমগীর৷ এসময় বক্তাগণ তিন সাহিত্যিকের সাহিত্যকর্মের নানা দিক প্রসঙ্গে আলোচনা করেন৷ সমাপনী বক্তব্যে বিন্দুর পক্ষ থেকে সম্পাদক ঘোষণা করেন, বিন্দুর পরবর্তী মুদ্রিত সংখ্যা এই তিন সাহিত্যিক স্মরণ সংখ্যা হিসেবে প্রকাশিত হবে৷ তিনি এই তিন সাহিত্যিকের সাহিত্যকর্ম প্রসঙ্গে প্রবন্ধ আহ্বান করে আবারও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা সমাপ্ত করেন৷ উল্লেখ্য, কথাসাহিত্যিক সুবিমল মিশ্র গত ৮ই ফেব্...

মাহমুদ আল হেলাল উজ্জামানের কবিতার বই সাজঘরে ক্রীতদাস প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

Image
 শিল্প-সাহিত্যের পত্রিকা ‘শ্বেতপত্র’-র উদ্যোগে ৯ সেপ্টেম্বর (২০২২) কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো সাহিত্য বৈঠক৷ এবারের আলোচ্য বিষয় ছিলো, কবি মাহমুদ আল হেলাল উজ্জামানের প্রথম কবিতার বই ‘সাজঘরে ক্রীতদাস’৷ বিকেল সাড়ে পাঁচটায় উদীচী মিলনায়তনে শ্বেতপত্র সম্পাদক মোকলেছুর রহমানের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুবাদক, প্রাবন্ধিক ও কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুশান্ত বর্মণ৷ অন্যান্য আলোচকবৃন্দ হলেন কুড়িগ্রামের অন্যতম কবি ও ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, উদীচী কুড়িগ্রামের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ রায় ও উদীচী কুড়িগ্রামের সহ-সাধারণ সম্পাদক রা ই বাবু৷ এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কুড়িগ্রামের সর্বজন শ্রদ্ধেয় কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, নাট্যনির্দেশক সরদার মোহম্মদ রাজ্জাক, গল্পকার ও ‘একাল’ সম্পাদক জুলকারনাইন স্বপন, অনলাইন সাহিত্যপত্র ‘রৈখিক’ সম্পাদক জাহানুর রহমান খোকন, তরুণ গল্পকার আশরাফ রাসেল, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব প্রমূখ৷ বক্তারা ‘সাজঘরে ক্রীতদাস’ বইটি নিয়ে বিস্তর আলোচনা করেন৷ আলোচনায় বইটির ন...

পথনাটক উৎসব উপলক্ষে কুড়িগ্রামে উদীচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে কুড়িগ্রাম জেলার সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের সাথে ‘উদীচীর তিন দিনব্যাপী পথনাটক উৎসব’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম উদীচী মিলনায়তনে এ সভায় নেজামুল হক বিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ৷ সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদকে চেয়ারম্যান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক তানভীর মামুনকে আহ্বায়ক ও নাট্য বিভাগের সম্পাদক মোকলেছুর রহমানকে সদস্য সচিব নির্বাচন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ এবং আগ্রহী নাট্যদলসমূহকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে উদীচীর সাথে যোগাযোগ করতেও আহ্বান জানানো হয়েছে৷ উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের আয়োজনে আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর কুড়িগ্রামে ‘পথনাটক উৎসব’ অনুষ্ঠিত হবে৷ এতে অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম ও বিভিন্ন জেলার অন্তত ছয়টি নাট্যদল৷ এই উৎসব উদ্বোধন করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান৷

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার উদ্যোগে মিজান খন্দকার সাহিত্য পুরস্কার প্রদানের উদ্যোগ

Image
 “বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে প্রবর্তন করা হল 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার'। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা, অনূর্ধ্ব ৪০ বৎসর বয়সের সৃষ্টিশীল লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা, সম্পাদনা ও অনুবাদকর্মের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এর জন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে লেখককে তীব্র কুড়িগ্রাম দফতরে এক কপি বই জমা দিতে হবে৷” গতকাল ‘তীব্র কুড়িগ্রাম’ পত্রিকার মিজান খন্দকার সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন এর সম্পাদক সুশান্ত বর্মণ৷ তিনি আরো বলেন, “সাহিত্যের বৈচিত্রময় নানা দিক নিয়ে আলোচনা, বিশ্লেষণ, অনুধাবন প্রভৃতিকে আশ্রয় করে কুড়িগ্রামে প্রতি বছর অক্টোবর মাসে মিজান খন্দকারের প্রয়ান দিবসে আয়োজন করা হবে স্মারক বক্তৃতার। এতে বাংলা সাহিত্যের বিবিধ প্রসঙ্গে আলোচনা করবেন দেশের বরেণ্য ব্যক্তিগণ।” ২৬ আগস্ট (২০২২), শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক...

কুড়িগ্রামে উদীচীর উদ্যোগে যাত্রা শুরু করলো ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’

Image
কুড়িগ্রামে যাত্রা শুরু করলো বাদল আহমেদ সংগীত নিকেতন৷ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হলো৷ গতকাল (২২ জুলাই ২০২২) কুড়িগ্রামের উদীচী কার্যালয়ে সন্ধ্যা ৭:১৫ মিনিটে স্কুল উদ্বোধন করেন সংগীত শিল্পী জনাব আব্দুল মান্নান (সিনিয়র জেলা ও দায়রা জজ, কুড়িগ্রাম)৷ কুড়িগ্রাম জেলা উদীচীর সভাপতি জনাব নেজামুল হক বিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর মামুনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা উদীচীর সাবেক সভাপতি জনাব মানিক চৌধুরী প্রমুখ৷ সভায় উপস্থিত ছিলেন বাদল আহমেদের সহধর্মিনী আলেয়া বেগম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি কুড়িগ্রামের সাধারণ সম্পাদক দুলাল বোস, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন সহ শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী৷ বাদল আহমেদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগীত বিদ্যালয়ের উদ্বোধন করা হয়৷ এরপর সংগীত নিকেতনের পরিচালক মাহফুজার রহমান রাজুর নেতৃত্বে বিদ্যালয়ের প্রথম ব্যাচের নবীন শিক্ষার্...

‘লেখকের কথা’ অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন লেখক

Image
আসন্ন বইমেলা ২০২২ কে কেন্দ্র করে শুরু হচ্ছে লাইভ অনুষ্ঠান ‘লেখকের কথা’৷ চারুর ফেসবুক পেজে পাঠকের মুখোমুখি হবেন লেখক৷ পহেলা জানুয়ারি থেকেই এ আয়োজন শুরু হবে বলে জানা গেছে৷ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চারু'র (CHARU) কর্ণধার ফিরোজ সরকার বলেন, “বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়, কিন্তু যথাযথ প্রচারের অভাবে অনেক গুরুত্বপূর্ণ বই পাঠকের নজরে আসে না৷ আমরা চাই পাঠক বই সম্পর্কে জানুক৷” তিনি আরো বলেন, “লেখক ও পাঠকের সরাসরি সংযোগ তৈরি করবে আমাদের এ আয়োজন৷ এর মাধ্যমে লেখক তার বইকে পাঠকের সামনে তুলে ধরতে পারবেন এবং পাঠকও তৎক্ষণাৎ প্রশ্ন করতে পারবেন৷”  এ আয়োজনের সহযোগিতায় আছে আরেকটি প্রতিষ্ঠান ‘কাগজের নৌকা’৷ জানুয়ারি ও ফেব্রুয়ারি পুরো দুই মাস বিভিন্ন লেখককে নিয়ে এ আয়োজন বিনামূল্যে প্রদর্শিত হবে চারু ও কাগজের নৌকার ফেসবুক পেজে। চারুর লিংকঃ https://www.facebook.com/charu.ferose/ কাগজের নৌকা লিংকঃ https://www.facebook.com/The.factory.of.Creativity/

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

Image
‘রুখো শিক্ষা বাণিজ্য–রাষ্ট্রীয় সন্ত্রাস, সাম্রাজ্যবাদ / ভাঙ্গো মৌলবাদের বিষদাঁত, আনো নতুন প্রভাত’ এই শ্লোগানকে ধারণ করে আজ শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ সকাল ১০:৩০ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ নতুনের মা শামসুন্নাহার সম্মেলনের উদ্বোধন করেন৷ উদ্বোধন শেষে শতাধিক ছাত্রের অংশগ্রহনে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷ এরপর শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি নেজামুল হক বিলু, বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি রওশন আরা চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, কেন্দ্রীয় নেতা সুমাইয়া সেতু প্রমূখ৷ দুপুরের খাদ্য বিরতির পর কাউন্সিল অধিবেশন শুরু হয়৷ উক্ত অধিবেশনে অনিরুদ্ধ প্রণয় প্রান্তিককে সভাপতি, রিদওয়ান ইসলাম পর্বকে সাধারণ সম্পাদক ও কৌশিক মোহন্তকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷ নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু৷

জেলা শিল্পী সমিতি’র আয়োজনে শিল্পী ও স্বেচ্ছাসেবী মেলা ২০২১

Image
গত ৬ নভেম্বর-২০২১, শনিবার অসাম্প্রদায়িক, মানবিক, সৌহার্দ্যপূর্ণ কুড়িগ্রাম গড়ার শপথ নিয়ে জেলা শিল্পী সমিতির মহান উদ্যোগে কুড়িগ্রাম সাধারণ পাঠাগার প্রাঙ্গণ, কলেজ মোড়, কুড়িগ্রামে অনুষ্ঠিত হয় "শিল্পী ও স্বেচ্ছাসেবী মেলা" কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও ইউনিয়ন শাখার পরিবেশনায় মুখরিত পাঠাগার প্রাঙ্গণ, অতিথিদের গঠনমূলক আলোচনা পুরো আয়োজনটিকে প্রাণবন্ত ও আলোকিত করে তুলেছিলো পুরো সময়টায়। প্রধান অতিথি- জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি- সিরাজুল ইসলাম টুকু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, কুড়িগ্রাম। ডাঃ আমিনুল ইসলাম,সাবেক সিভিল সার্জন,কুড়িগ্রাম। অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, ডাঃ আনোয়ার হোসেন মন্ডল, আহসান হাবীব নীলু, সভাপতি, প্রেসক্লাব, কুড়িগ্রাম। শিক্ষক, আফতাব উদ্দিন, শিক্ষক, সাংবাদিক, লেখক আব্দুল খালেক ফারুক, অধ্যক্ষ, হারুন অর রশিদ মিলন।   উপজেলা, ইউনিয়ন শিল্পী সমিতির শিল্পী,ও স্বেচ্ছাসেবী, করোনায় মৃত্যুবরণ করা শিল্পী সহ কলাকুশলীদের জন্য এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরিচয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী ও সংগঠক জনাব মানিক চৌধুরী, কবি ও শিল্পী মিনহাজ আহমেদ...

অনলাইন সাহিত্য পত্রিকার যাত্রা শুরু হলো

Image
মোকলেছুর রহমান সম্পাদিত শিল্প-সাহিত্যের অনলাইন পত্রিকা ‘শ্বেতপত্র’-এর যাত্রা শুরু হলো৷ ২৯ অক্টোবর (২০২১) বিকেল চারটায় কুড়িগ্রাম জেলা উদীচী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি উদ্বোধন করেন বাংলাদেশের অন্যতম লিটলম্যাগ ‘বিন্দু’ (www.bindumag.com) এর সম্পাদক কবি সাম্য রাইয়ান৷ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক, বই আলোচনার ওয়েবসাইট ‘গ্রন্থগত’-র পরিচালক ও ‘তীব্র কুড়িগ্রাম’-র সম্পাদক প্রাবন্ধিক ও অনুবাদক সুশান্ত বর্মণ, কবি শুভ্র সরখেল, রৈখিক সম্পাদক জাহানুর রহমান খোকন, কবি ও প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান প্রমূখ৷ সভায় চিত্রশিল্পী চারু সোনা রায়, চারু বার্তা সম্পাদক ফিরোজ সরকার, অনুশীলন সম্পাদক নয়ন সরখেল, তরুণ সাংবাদিক কল্লোল রায় ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, শ্বেতপত্র পত্রিকাটি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত মোট ৫টি সংখ্যা কাগজে ছেপে প্রকাশিত হয়েছিলো৷ আট বছর পর আবারো এর যাত্রা শুরু হওয়ায় বক্তারা পত্রিকাটিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা সম্পর্কে আলোচনা করেন৷ আলোচনা শেষে কবিতা পাঠ করেন উপস্থিত কবিগণ৷

কুড়িগ্রামে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপন

Image
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হলো কুড়িগ্রামে৷  গতকাল শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কুড়িগ্রাম জেলা সংসদ নতুন গৃহে প্রবেশ করলো৷ এ উপলক্ষে একত্রিত হয়েছিলো কুড়িগ্রামের উদীচীর সদস্যবৃন্দ এবং কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷   নতুন গৃহ উদ্বোধন শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশ করেন উদীচীর সংগীত বিভাগ৷ এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়৷ উক্ত আলোচনায় কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি জনাব নেজামুল হক বিলুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক তানভীর মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগীত বিভাগের সম্পাদক হাবিবুর রহমান দুলাল৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলিয়া ইয়াসমিন রত্না, আব্দুল মালেক, আক্তারুল ইসলাম রাজুসহ আরো অনেকে৷  আলোচনা সভা শেষে উদীচীর সংগীত বিভাগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ রাতের আহার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়৷ উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে - উদীচী) হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্য...

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

Image
কুড়িগ্রামের অন্যতম কবি শুভ্র সরখেলের কবিতার বিশ্লেষণ, আলোচনা নিয়ে প্রকাশিত হলো কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মণ সম্পাদিত সাহিত্যপত্রিকা ‘তীব্র কুড়িগ্রাম’ এর চতুর্থ সংখ্যা৷ এ সংখ্যায় তাঁর কবিতার আলোচনা লিখেছেন মাহমুদ আল হেলাল উজ্জামান, মাহফুজুর রহমান লিংকন, আশরাফ রাসেল ও নুসরাত জাহান৷ এছাড়াও শুভ্র সরখেলের সংক্ষিপ্ত জীবনী ও একটি সাক্ষাৎকার রয়েছে এ সংখ্যায়৷ ২২ অক্টোবর (২০২১), শুক্রবার বিকেল চারটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে তীব্র কুড়িগ্রামের পক্ষ থেকে কবি শুভ্র সরখেলকে ফুলেল সম্মাননা প্রদান করা হয়৷ এরপর এ সংখ্যার লেখকগণকে ‘তীব্র কুড়িগ্রামে’ লেখার জন্য সম্মানী প্রদান করেন সম্পাদক৷ এরপর একে একে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান, সিনেমাপ্রেমী ও নিবিষ্ট পাঠক রিয়াজুল আলম উজ্জল, গ্রন্থকুটিরের পরিচালক আবু সাঈদ মোল্লা, গদ্যকার জাহানুর রহমান খোকন, গদ্যকার আশরাফ রাসেল, কবি শুভ্র সরখেলের কাছের বন্ধু ভূবন চন্দ্র শী...

উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এবারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লাইভে

Image
  দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে সারা পৃথিবীতে গর্বের একটি নাম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা একজন সফল উদ্যোক্তা। গ্রুপটিতে ১২ লাখ মানুষ যুক্ত রয়েছে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নিয়মিত ফেসবুক লাইভ আয়োজনে আলোচনায় যুক্ত থাকবেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস  অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অ্যাসোশিয়েট প্রফেসর ড. ইশরাত তানিয়া।  ৫ অগাস্ট, বৃহস্পতিবার, রাত ৯.০০ ঘটিকা। আলোচনার বিষয় 'বিজনেস টু ই-বিজনেস'। জানার সুযোগ তৈরী হবে ব্যবসা-বাণিজ্যের ডিজিটালাইজেশনের সর্বশেষ তথ্য সম্পর্কে। সঞ্চালকের ভূমিকায় থাকবেন তাসফিয়া আফরিন ফারিয়া।  সকলকে আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে— Women and E Commerce Forum WE Stamford University of Bangladesh