Posts

Showing posts with the label ত্রান বিতরণ

কর্মহীনদের মাঝে "এক ব্যাগ ভালোবাসা" বিতরন করল সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

Image
প্রতিবেদকঃ মোঃ মোকলেছুর রহমান। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের ফলে অনেকেই কাজ হারিয়ে ঘরে বসে আছেন। উপার্জন কমে যাওয়ায় অনেকেই ভুগছেন খাদ্য সংকটে।   এমতাবস্থায় আজ শনিবার মোহাম্মদপুর এলাকায় কিছু পরিবারের মাঝে ৭ দিনের খাবার হিসাবে চাল, ডাল, আলু, লবণ সমৃদ্ধ এক ব্যাগ ভালবাসা এবং ননমেডিকেল কাপড়ের মাস্ক বিতরণ করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর লালমাটিয়াস্থ ;কার্যালয়ে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জনাব রুস্তম আলী খোকন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের সিনিয়র ভাইসচেয়ারম্যান জনাব এবং গ্রীন ভয়েস- এর প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির, সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব মাইনুল ইসলাম মুন্না এবং সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন স্বপন।   মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণের সময় জনাব রুস্তম আলী খোকন "বিত্তবানদের প্রতি আহবান জানান করোনালীন লকডাউনে কর্মহীনদের পাশে দাঁড়ানোর জন্য"। জনাব আলমগীর কবির বলেন, "খাদ্য সামগ্রী বিতরণের ...