Posts

Showing posts with the label সিনেমা

প্রকাশ পেল ‘বর্ডার’ সিনেমার পোস্টার

Image
প্রকাশ পেয়েছে ‘বর্ডার’ সিনেমার পোস্টার। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার পেজে পোস্টারটি অবমুক্ত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।  বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।  সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির জানান, সীমান্ত এলাকার বিভিন্ন ঘটনার পাশাপাশি রাজনীতি, ধর্ম, চোরাচালান নিয়ে কাহিনী। এগুলো ইস্যু করেই এগিয়ে যাবে সিনেমাটি। দর্শক ভিন্ন ধরনের পলিটিক্স দেখতে পাবে এ সিনেমায়।  জানা গেছে, ইতিমধ্যে সেন্সর বোর্ডে জমা পরেছে সিনেমাটি। সেন্সরের কোনো আপত্তি না থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা সৈকত নাসির।   ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসসহ আরো অনেকে।

১০ ডিসেম্বর "লাল মোরগের ঝুঁটি" শুভমুক্তি

Image
২০১৬ সালে শুটিং শুরু হলেও মুক্তির আলো মেলেনি দীর্ঘ ৫ বছর। নূরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ পান্ডুলিপি কারখানা প্রযোজিত, ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া, মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা; স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আঁধার কাঁটিয়ে আলো ছিনিয়ে আনছে। শিল্প, শিল্পের নিজস্ব শক্তিতে এগোতে থাকে...ফলস্বরূপ 'লাল মোরগের ঝুুটি' ১০ ডিসেম্বর ২০২১ এ দীর্ঘ ৫ বছর পর আঁধার আঁকাশে তাঁরা হয়ে ঝিকিমিকি করবে আমরা দেখবো।   যাদের অভিনয় সিনেমাটিকে আলোকিত করেছেন: লায়লা হাসান,আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।