Posts

আহ্বানঃ কুড়িগ্রামবাসীর প্রতি

Image
হাত বদল হচ্ছে পৃথিবীর অধিকার, তবু- ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আমাদের। কুড়িগ্রাম জেলা বলে কথা। এখানকার ঊর্বরতার প্রধান সহায়ক এখন লাঙ্গল। লাঙ্গলের আবিষ্কারে পৃথিবীতে এক নূতন বিপ্লবের সুচনা ঘটেছিল। মানুষ শস্য উৎপাদন করে ক্ষুধামুক্ত হবার প্রচেষ্টায় দলে দলে নেমেছিল। ক্ষুধার কিছুটা লাঘবও হয়েছিল বটে। আমার ধারণা একমাত্র জীব- মানুষ-ই সৃজনশীল। আর এই সৃজনশীলতা নিয়ে মানুষ নূতন বিপ্লব সৃষ্টির নেশায় উদত্ত থাকতো। তারপর মানুষ একে একে আবিষ্কার করতে থাকলো চাকা, মটর, রেল, উড়োজাহাজ, রকেট থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটার। তবু মানুষ ক্ষুধামুক্ত হতে পারল না। বরং ক্ষুধা, সৃষ্টির সমানুপাতে বৃদ্ধি পেতে শুরু করল। মানুষের আদিকালের পেটের ক্ষুধা এখন অতি-আধুনিক যুগে এসে রুপ নিয়েছে- মনন,শারীরিক, দৈহিক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষুধাতে। তাই ক্ষুধার্ত মানুষের এক টালমাতাল এখনকার এই অত্যাধুনিক বিশ্ব। আদিম কালের অজ্ঞতা ক্রমে পুঁজিবাদের দিকে যেমন প্রবহমান ছিল, ঠিক আজ সেই পুঁজিবাদ যথেষ্ট ক্ষমতার ভারে নব্য ফ্যাসিবাদে পরিণত হয়েছে। এখন মানুষ তুরি দেবার ক্ষমতা পেলেই স্বৈরাচারী হয়ে ওঠে। যেন বসতে পেলে ওঠবার উচিত্যকে ভুলে বস...

পপ সম্রাট মাইকেল জ্যাকশনের জন্মদিন

Image
১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি নামের এক গ্রামে জন্মগ্রহণ করেন পপ সম্রাট পৃথিবীর জনপ্রিয় ও বহুল বিক্রিত এ্যালবামের সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন। ১৯৮০ সালে মাইকেল জ্যাকসনের পাঁচটি সংগীত এ্যালবাম বিশ্বের সর্বোচ্চ বিক্রিত। 'অব দ্য ওয়াল' (১৯৭৯), 'থ্রিলার' (১৯৮২), 'ব্যাড' (১৯৮৭), 'ডেঞ্জারাস' (১৯৯১) 'হিস্টরি' (১৯৯৫)। 'থ্রিলার' অ্যালবাম যেটি পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। ম্যাজেক করেন গানের তালও নাচের কৌশলে।  ব্যাপক জনপ্রিয়তা 'রোবট ও 'মুনওয়াক' সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে এক আসরে আটটি গ্র্যামি পুরস্কার অর্জন করে রেকর্ড করেন। সংগীতের অপর সাইটে মাইকেলের ছিল জীবন ছিলো রহস্য—অসামান্য। এলোমেলো স্বভাবের জীবনযাপনের মাইকেল জ্যাকশন। ব্যক্তিগত জীবনে তেমন কারোর সাথে মিশতেন না। সুন্দর পৃথিবীর প্রতি অঘাত প্রেমে অমর হওয়ার বাসনায় শীর্ষ চিকিৎসক দ্বারা ১৯৭৯ এ প্রথম কসমেটিক সার্জারী করেন মাইকেল জ্যাকশন। সুন্দর এই পৃথিবীর প্রতি মায়া ছিল তার অগাধ । তাই অমর হওয়ার রাস্তা খুঁ...

আজ কুড়িগ্রামের প্রধানতম গল্পকার জুলকারনাইন স্বপনের জন্মদিন

Image
সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায়, দিন বদলের অগ্রযাত্রায় উত্তর জনপদে যাঁরা নিরলসভাবে কাজ করছেন তাঁদের মধ্যে জুলকারনাইন স্বপন অন্যতম। জন্ম ১৯৬৫ সালের ২৮ আগস্ট কুড়িগ্রাম জেলায়। চাকুরীসূত্রে বিভিন্ন গ্রাম-গঞ্জ ও চরাঞ্চলে নিয়মিত পদচারণা। সেখান থেকেই নিত্য তুলে আনেন লেখার উপজীব্য। স্বপ্ন দেখেন একটা সুস্থ সাংস্কৃতিক আবহের। ১৯৭৮ সাল। তিনি তখন রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। যুক্ত হন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন উত্তরা সংসদের সাথে। সেখানেই মঞ্চনাটকে অভিনয়ের হাতেখড়ি। এর কিছুটা পরেই শিশু-কিশোর সংগঠন পদ্মকলি খেলাঘর আসর প্রতিষ্ঠায় যুক্ত হন। ১৯৮১ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ১৯৮৩ সালে ভর্তি হন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে। ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাশ করেন। ১৯৮৮ সালের ডিসেম্বরে যুক্ত হন সাম্প্রতিক শিল্পীগোষ্ঠীর সাথে, ১৯৯২ এ এই সংগঠনের নতুন নামকরণ করা হয়: প্রচ্ছদ কুড়িগ্রাম। ২০০৪ সাল থেকে তিনি প্রচ্ছদে সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯১ এ যুক্ত হন জাতীয় কবিতা পরিষদের সাথেও। এছাড়া কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠ...

৮ বছর বয়সী আরশিয়ার জমানো টাকায় ছোট বোনের মৃত্যু বার্ষিকীতে অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ

Image
অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘরে আজ ৫৯ তম দিনে অন্যরকম ভালবাসার গল্পে থাকছেন আট বছর বয়সী আরশিয়া। ছোট বোনের মৃত্যু বার্ষিকীতে ছোট ছোট শিশুদের খাবার বিতরণ করলো বড়বোন আরশিয়া পারভেস আরশিয়ার বয়স মাত্র ৮ বছর এই বয়সে আরশিয়ার জমানো টাকায় অসহায় শিশুদের মাঝে, খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আরশিয়ার শিশুদের প্রতি এই ভালবাসা আমাদের অনুপ্রেরণার ফুল বাগানে হয়ে থাকুক। প্রাণের বাগেরহাট এর চীফ-এ্যাডমিন শাওন পারভেসের কন্যা সকলের প্রিয় মামণি আরশিয়া ও তার বোনের জন্য প্রাণভরে দোয়া করি সকলে। অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘরের আজ ৫৯ তম দিনে শিশু মেহমানদের খাবার যা ছিলো চিকেন বিরিয়ানিও কোমল পানি। উল্লেখ্য গত ২৪ জুন ২০২১ হতে অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে,ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে শুরু হয় "কৃষকের রান্না ঘর" করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের শিশুদের খাদ্য সহায়তা কার্যক্রম চালু করা হয়। অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে দেশের আরো পাঁচটি স্থানে চলছে এই কার্যক্রম। সাধারণ সম্পাদক,ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ শেখ তানজিম আরও জানান অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে ইতিপূর্ব...

কুড়িগ্রামে বঙ্গবন্ধু স্মরণে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

Image
কুড়িগ্রামে বঙ্গবন্ধু স্মরণে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও ...

আত্মবিশ্বাসের পথে আরও একধাপ এগিয়ে যাক নারীরা

Image
গত ফেব্রুয়ারি, ২০২১ এ কুড়িগ্রাম এ বহ্নিশিখা র বলীয়ান নারীর ৭ দিন ব্যাপী ''আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ'' প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস ইসলাম ঈদুল। ৭ দিনে মেয়েদের তায়কন্দের প্রতি আগ্রহ দেখে জেলা ক্রীড়া সংস্থার প্রতি আবেদন জানানো হয়। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাঈদ হাসান লোবান, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম। ছবিগুলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কারাতে প্রশিক্ষণের সমাপনী বেল্ট ও মেডেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় ও তাঁর সহধর্মিনী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মহোদয়, প্রেসক্লাব সভাপতি ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।  কিশোর-কিশোরীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী ভাবে গড়ে তুলতে ক্রীড়া ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই।  আত্মবিশ্বাসের পথে আরও একধাপ এগিয়ে যাক নারীরা...  আত্মবিশ্বাসে আত্মরক্ষা   বলিয়ান নারী বহ্নিশিখা

আজ বাজার থেকে দুটো বড় ইলিশ নিলাম

Image
লিখেছেন- চতুর্বেদী প্রহর আজ বাজার থেকে দুটো বড় ইলিশ নিলাম। ইলিশ নিয়ে আমার কয়েকটা স্মৃতি বিজড়িত ঘটনা আছে, যা আমি আজীবন ভুলতে পারবো না।কেন জানি ঘটনা গুলো আজ চোখের সামনে অত্যন্ত জীবন্ত হয়ে ভাসছে। ১৯৯৭ কিংবা ৯৮ র দিকে আমার বড় দিদি আগ্রাবাদ চৌমুহনীতে বাসা বাড়িতে থাকতো। আমরা থাকতাম রাউজানে।সেসময় সারাদেশে বন্যার কারণে চট্টগ্রাম থেকে কোন জেলায় মাছ রপ্তানি করার সুযোগ ছিলো না।ইলিশের প্রতি বরাবরই আমার দুর্বলতা ছিলো। ১ কেজি দেড় কেজি মাছও ৫০ টাকা ৩০ টাকা দিয়ে বিক্রি হচ্ছিলো।সেখান থেকে দুটো মাছ কিনে আমার দিদি আমাদের জন্য রান্না করে রাউজানে পাঠিয়েছিলো।আগেই বলে রাখি আমার দিদির হাতের রান্না আমার নিকট খাওয়ার মধ্যে সব থেকে সুস্বাদু হয়।রান্না করা মাছ টিফিন ক্যারিতে আসার পর ,আমার যেন আর তর সয়লো না।গরম করার সুযোগ না দিয়ে মাকে বললাম আমার এখনই লাগবে।অনেকটা বাধ্য হয়ে মা গরম না করেই টিফিন ক্যারি থেকে চামচ দিয়ে ইলিশ মাছ তুলে দিলো। তুলে দিবার সে দৃশ্য যেন পৃথিবীর সকল শিল্পে তার কাছে তুচ্ছ মনে হলো। ঐ দৃশ্য যেন আমার নিকট আজও অমর। বাঙালীরা যে ভোজন রসিক তার আরো একটা বড় উদাহরণ হলো অনেক গুলো মাছ থাকা শর্তেও জাতীয় মাছটা...